শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




দেড় বছর ধরে কিশোরীকে গণধর্ষণ!

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৯

দেড় বছর ধরে ভারতের ইনদওরে ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল ছয়জনের বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে রয়েছে বছর পঞ্চাশের এক ঠিকাদার, তার ছেলে ও আরও তিনজন। অভিযুক্তদের এক জন নাবালক।

ভারতীয় পুলিশ জানিয়েছে, গত বছর ওই কিশোরীর মা মারা যান। ছোট বোন, বাবার সঙ্গে থাকত। একটি আবাসনের নিরাপত্তারক্ষী, বাবা কাজে বেরোলেই আসত অভিযুক্ত ঠিকাদার। টাকার বিনিময়ে সে তার ছেলে-মেয়েদের দেখাশোনা করার প্রস্তাব দিত মেয়েটিকে। এক সময়ে মেয়েটি রাজিও হয়। কিশোরীর অভিযোগ, ঠিকাদারের বাড়িতে যাতায়াত শুরু হওয়ার পরে তাকে ফোনে অশ্নীল ছবি দেখিয়ে ধর্ষণ করত ওই ব্যক্তি।
তার ২৩ বছরের ছেলেও যৌন হেনস্থা করত মেয়েটিকে। কয়েক সপ্তাহ পর ঠিকাদারের ভাইয়ের ছেলেকে সব জানিয়ে তার কাছে সাহায্য চায় কিশোরী। কিন্তু সেই নাবালকও ওই কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ। তার সঙ্গে যোগ দেয় আরও তিন প্রতিবেশী যুবক।

লাগাতার অত্যাচার সহ্য করতে না পেরে শেষমেশ বাবাকে সব খুলে বলে মেয়েটি। খবর পেয়ে পুলিশ ছয় অভিযুক্তকে গ্রেফতার করে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765