শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




দূর্গাপুরে কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে গণধর্ষণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের দূর্গাপুরে এক কিশোরীকে বখাটেরা রাস্তা থেকে চোখ ও মুখ বেঁধে জোরপূর্বক তুলে নিয়ে গণধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। কিশোরী উপজেলার এক ফ্যাক্টরির শ্রমিক। এ ঘটনার পর কিশোরীকে আজ শুক্রবার দুপুরে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কিশোরীর পরিবারের সদস্যরা জানান, বুধবার রাত ৮টায় দূর্গাপুর ইউনিয়নের খড়িয়ালা রাইডার লেদার ব্যাগস অ্যান্ড লাগেজ ফ্যাক্টরি থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে মৈশাইর গ্রামের কালাম মিয়ার ছেলে ইমন ও তার সহযোগীরা তাকে রাস্তায় গতিরোধ করে জোরপূর্বক রিকশায় তুলে নিয়ে যায়। এসময় বখাটেরা তার চোখ ও মুখ বেঁধে অজ্ঞান করে বইগর এলাকার একটি বাড়িতে নিয়ে যায়। পরে রাতে ছয় বন্ধু মিলে তাকে গণধর্ষণ করে। টানা দুই দিন ধর্ষণের পর আজ শুক্রবার সকাল ১০টায় তাকে রিকশা দিয়ে ওই কিশোরীকে বাড়িতে পাঠিয়ে দেয়। মুমূর্ষু কিশোরীকে পরিবারের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অভিযুক্ত ইমন উপজেলার দূর্গাপুর গ্রামে, সে ধর্ষিতার বাড়ির পাশে কাঁঠালের ব্যবসা করতো। সেই সুবাধে কিশোরী ইমনকে চিনতে পারে। কিন্তু বাকী ধর্ষকদের চিনতে পারেনি সে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ময়নাল হোসেন খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ধর্ষণের অভিযোগটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছি। এখনো কোনও অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়নি। প্রধান অভিযুক্ত ইমনকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765