রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




দুদকের মামলায় বাগেরহাটের আলোচিত সার্ভেয়ার কামাল কারাগারে

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

বাগেরহাট জেলার রামপাল উপজেলা ভূমি অফিসের আলোচিত সার্ভেয়ারে মো. কামাল হোসেনকে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে খুলনা মহানগর দায়রা জজ বিশেষ আদালত বিচারক মো. শহিদুল ইসলাম এ আদেশ দেন। খুলনা-মোংলা রেলওয়ে জমি অধিগ্রহণকালে ২০১৭ সালে মো. কামাল হোসেন ১ কোটি ৩৪ লাখ টাকা আয়বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০২০ সালে দুদক খুলনা সহকারী পরিচালক মো: শাওন মিয়া বাদী হয়ে এ মামলা দায়ের করেছিলেন।

দুদক খুলনার আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মুজিবর রহমান জানান, মামলা হওয়ার পর সার্ভেয়ার কামাল হোসেন উচ্চ আদালতের জমিনে ছিলেন। সোমবার তিনি মহানগর দায়রা জজ বিশেষ আদালত আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। এ সময় জামিনের বিরোধীতা করে বক্তব্য রাখেন দুদেকর আইনজীবী। সার্ভেয়ার কামাল হোসেনের প যুক্তি প্রদর্শন করে বক্তব্য দেন খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারীসহ কয়েকজন আইনজীবী।

আদালতের বিচারক মো. শহিদুল ইসলাম উভয়পক্ষে শুনানি শেষে জামিন নামঞ্জুর করে সার্ভেযার কামাল হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765