শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




দশম সংসদে ৭১ শতাংশ বিল ১ থেকে ৩০ মিনিটে পাস

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: বুধবার, ২৮ আগস্ট, ২০১৯

দশম জাতীয় সংসদে ৭১ শতাংশ বিল ১ থেকে ৩০ মিনিটের মধ্যে পাস হয়েছে বলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) পরিচালিত ‘পার্লামেন্টওয়াচ’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

২০১৪ সালের জানুয়ারির প্রথম থেকে ২০১৮ সালের অক্টোবর পর্যন্ত দশম জাতীয় সংসদের শেষ অধিবেশনের কার্যক্রম পর্যবেক্ষণ করে এই প্রতিবেদন তৈরি করে টিআইবি।

প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বুধবার ধানমণ্ডির মাইডাস সেন্টারে এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি প্রকাশ করেন।

টিআইবি তাদের প্রতিবেদনে দাবি করেছে, দশম জাতীয় সংসদে ৭১ শতাংশ বিল পাস হয়েছে ১ থেকে ৩০ মিনিটের মধ্যে। ৬০ মিনিটের বেশি সময় নিয়ে পাস হয়েছে মাত্র একটি বিল।

প্রতিবেদনে সংসদের আইন প্রণয়ন কার্যাবলি সম্পর্কে আরও বলা হয়েছে, ২১ থেকে ৪০ মিনিট সময়ের মধ্যে পাস হয়েছে ৪৫ শতাংশ বিল। ৮ শতাংশ বিল পাস হতে সময় লেগেছে ৪০ থেকে ৬০ মিনিট। ৪৬ শতাংশ বিল পাস হতে সময় লেগেছে ১ থেকে ২০ মিনিট।

প্রতিবেদনে বলা হয়, সংসদের মোট ব্যয়িত সময়ের মধ্যে ১২ শতাংশ ব্যয় হয়েছে আইন প্রণয়নের কাজে। তবে এই সময়ের মধ্যে বাজেট বিল অন্তর্ভুক্ত করা হয়নি।

টিআইবির তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যের হাউস অব লর্ডসে আইন প্রণয়নে ব্যয় হয় ৪৮ শতাংশ সময়। ভারতের লোকসভায় এই হার ৩২ শতাংশ। তারা বলেছে, দশম সংসদে সব মিলিয়ে ১৯৩টি বিল পাস হয়েছে। প্রতিটি বিল পাস হতে গড়ে সময় লেগেছে ৩১ মিনিট করে। অন্যদিকে, ভারতের লোকসভায় প্রতিটি বিল পাস হতে গড়ে ১৪১ মিনিট সময় লাগে।

এছাড়াও ‘সত্যিকার বিরোধীদল না থাকায় দশম সংসদ প্রত্যাশিতভাবে কার্যকর ভূমিকা পালন করতে পারেনি’ বলেও সংবাদ সম্মেলনে দাবি করেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন টিআইবির চেয়ারম্যান সুলতানা কামাল। গবেষণা প্রতিবেদনটি তৈরি করেন নিহার রঞ্জন রায় ও মোরশেদা আক্তার।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765