বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




দর্শনায় পৌর ছাত্রলীগের সভাপতি ইয়াবাসহ আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ২৪ আগস্ট, ২০১৯

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ববিকে (২৮) ২০ পিস ইয়াবাসহ আটক করেছে বিজিবি। শুক্রবার সন্ধ্যায় উপজেলার মুন্সিপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটককৃত ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম ববি দামুড়হুদা উপজেলার দর্শনা কেরু ফুলতলা গ্রামের আব্দুল খালেকের ছেলে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল সাজ্জাদ সরোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির একটি টহলদল শুক্রবার সন্ধ্যায় দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামে অভিযান চালায়। এ সময় রফিকুল ইসলাম ববি নামে এক যুবককে মোটরসাইকেলসহ আটক করা হয়। তার দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় ২০ পিস ইয়াবা। পরে বিজিবির মুন্সিপুর বিওপির নায়েক জুলহাস আলী বাদী হয়ে মাদকদ্রব্য আইনে দামুড়হুদা থানায় মামলাসহ ববিকে সোপর্দ করেন।

দামুড়হুদা থানার ইন্সপেক্টর (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, শনিবার সকালে ছাত্রলীগ নেতা ববিকে আদালতে সোপর্দ করা হবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765