বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




দক্ষিন আফ্রিকায় নিহতদের লাশ দাফন সম্পন্ন

শরীয়তপুর প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯

দক্ষিন আফ্রিকায় সন্ত্রাসীদের গুলীতে নিহত শরীয়তপুরের দুজনের লাশ রোববার সকাল ১১টায় জানাযা শেষে নিজ নিজ বাড়ির কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
এরা হচ্ছেন নড়িয়া উপজেলার কাপাশপাড়া গ্রামের ইব্রাহিম মোল্যার ছেলে আলম ম্যোলা (৩৪) ও ভেদরগঞ্জ উপজেলার কাইছকুড়ি গ্রামের মৃত শহর আলী মাঝির ছেলে উজ্জল মাঝি (৩২)।

শনিবার বিকেল ৫টায় একটি বিমানে করে নিহতদের মরদেহ দক্ষিন আফ্রিকা থেকে ঢাকার শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে এসে পৌছায়। রাতেই লাশ বাড়ি নিয়ে আসে। লাশ বাড়ি আনার পর স্বজন ও পাড়া প্রতিবেশীরা ভিড় জমায়। এ সময় স্বজনেরা কান্নায় ভেঙ্গে পড়ে। তাদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠে।
গত ২৫ আগষ্ট বাংলাদেশী সময় রাত ১১টায় সন্ত্রাসীদের গুলীতে এরা দুজন সহ বাংলাদেশী তিনজন নিহত হয়। একই ঘটনায় আরো ২ জন আহত হয়। আইনী প্রক্রিয়া শেষ করে লাশ বাড়িতে পাঠানো হয়। উজ্জল মাঝি ১১ বছর পূর্বে দক্ষিন আফ্রিকা ক্যাপটাউন শহরে একটি মুদি দোকানের ব্যবসা করতেন। আর আলম মোল্যা দেড় বছর পূর্বে সেখানে গিয়ে তার দোকানে কর্মচারী ছিলেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765