বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




দক্ষিণ কোরিয়ায় নির্মাণাধীন গুদামে আগুন, নিহত ৩৮

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০

দক্ষিণ কোরিয়ার ইনছন শহরে একটি নির্মাণাধীন গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। অগ্নিকাণ্ডের সময় ভবনটিতে ৭৮ কর্মী ছিলেন। যাদের মধ্যে অনেকেরই এখন পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসি ও নিউইয়র্ক টাইমসের।

ভবনটির বেজমেন্টে থাকা দাহ্যপদার্থের বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, রাজধানী সিউল থেকে ৮০ কিলোমিটার দূরের ইনছন শহরে ওই নির্মাণাধীন গুদামে স্থানীয় সময় বুধবার দুপুর দেড়টার দিকে অগ্নিকাণ্ড শুরু হয়। সন্ধ্যা পৌনে ৭টায় আগুন নেভানো সম্ভব হয়।

জরুরি পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট চাং সিয়ে কিয়ুন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765