বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯

তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র। সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের সেনা অভিযানের জেরে এই নিষেধাজ্ঞা আরোপ করল ওয়াশিংটন।

সোমবার ট্রাম্প তুরস্কের দু’টি কোম্পানি এবং তিনজন কর্মকর্তার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

একই সঙ্গে তুরস্কের সঙ্গে ১০ হাজার কোটি টাকার বাণিজ্য চুক্তির আলোচনা স্থগিত ও তুরস্কের স্টিলের ওপর ৫০ শতাংশ কর বসানো হয়েছে বলেও জানা যায়।
সোমবার এক টুইটে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘তুরস্ক যদি এমন মারাত্মক এবং ধ্বংসাত্মক পথ অব্যাহত রাখে তাহলে খুব দ্রুতই তাদের অর্থনীতি পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে। তাছাড়া প্রত্যাহার করে নেওয়া সেনাদের পুনরায় সেখানে মোতায়েন করা হবে।’

বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি সঠিকভাবে (তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ) এরদোয়ানের সঙ্গে পরিষ্কার রয়েছি। তুরস্কের কর্মকাণ্ড মানবিক সংকট এবং সম্ভাব্য যুদ্ধাপরাধের শর্ত তৈরির কারণ হচ্ছে। তুরস্ককে অবশ্যই ধর্মীয় ও নৃতাত্ত্বিক সংখ্যালঘুসহ বেসামরিক মানুষদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আর এখন বা ভবিষ্যতে এ অঞ্চলে আটক আইএস সন্ত্রাসীদের দায় নিতে হবে।

একটি যুদ্ধ বিরতির আহ্বান জানিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে টেলিফোন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, এ নিষেধাজ্ঞা চলতে থাকবে এবং ক্রমে আরও কঠোর হতে থাকবে যতক্ষণ পর্যন্ত তুরস্ক যুদ্ধবিরতি ঘোষণা না করবে, সংঘাত বন্ধ না করবে এবং দীর্ঘমেয়াদি কোনো শান্তিচুক্তিতে না আসবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765