বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




তিউনিশিয়ায় নৌকাডুবিতে এ পর্যন্ত নিখোঁজ ৮২

নতুনবার্তা ডেস্ক :
  • প্রকাশ: শুক্রবার, ৫ জুলাই, ২০১৯

লিবিয়া থেকে অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে তিউনিশিয়ার উপকূলে নৌকাডুবিতে কমপক্ষে ৮২ জন নিখোঁজ হয়েছেন।

শুক্রবার সকাল পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারের কাজ চলছে। খবর গার্ডিয়ানের

আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম) জানিয়েছে, বৃহস্পতিবার তিউনিশিয়া উপকূলের জার্জিস বন্দর নগরীর কাছে এ নৌকাডুবির দুর্ঘটনা ঘটে।

আইওএম’র একজন মুখপাত্র টুইট করেছেন, ‘কীভাবে নৌকাডুবির ঘটনা ঘটেছিল এবং প্রকৃতপক্ষে কতোজন নিখোঁজ আছে তা জানতে আরও সময় লাগবে।’

তিউনিশিয়ার উপকূলে বেশ কয়েকবার নৌকাডুবির ঘটনা ঘটলো। সর্বশেষ গত মে মাসে সেখানে নৌকাডুবিতে প্রায় ৬৫ জন অভিবাসনপ্রত্যাশী মারা যান।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765