বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




তালেবান হামলায় ১১ আফগান পুলিশ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯

আফগানিস্তানে তালেবান হামলায় ১১ পুলিশ নিহত হয়েছে। মঙ্গলবার উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশের পুলিশ সদর দফতরে এই হামলার ঘটনা ঘটে।

বালখ প্রদেশের গভর্নরের একজন মুখপাত্র জানিয়েছেন, সোমবার বিকেলেই শরেটেপা প্রদেশে হামলা শুরু করে তালেবান। যা মঙ্গরবার সকাল পর্যন্ত চলে। সংঘর্ষের এক পর্যায়ে পুলিশ সদর দফতর নিয়ন্ত্রণে নেয় তালেবান যোদ্ধারা। পরে জাতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা গিয়ে পুনরায় সদর দফতর দখলে নিতে সক্ষম হয়।

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন, হামলায় ৩০ পুলিশ সদস্য নিহত হয়েছে। তার পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, তালেবান যোদ্ধারা সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র লুটপাট করে নেয়।

সাম্প্রতিক বছরগুলোতে তালেবান হামলার অন্যতম লক্ষ্যে পরিণত হয়েছে আফগান পুলিশ বাহিনী। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার সংক্রান্ত আলোচনা ভেস্তে যাওয়ার পর দেশটিতে সহিংসতা অতি মাত্রায় বৃদ্ধি পেয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

গত শনিবার তাকহার প্রদেশের তিনটি জেলায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়ায় তালেবান। এর মাধ্যমে তারা দুটি প্রদেশে নিজেদের শক্তির জানান দিল। ইতোমধ্যে কুনদুজ প্রদেশেও তারা শক্তিশালী অবস্থানে রয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765