বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




তলোয়ার দিয়ে ভারতীয়দের হত্যার হুমকি জাভেদ মিঁয়াদাদের

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯

ভারতকে হুমকি দিলেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার জাভেদ মিঁয়াদাদ। হাতে একটি তলোয়ার নিয়ে সংবাদমাধ্যমের সামনে এসে তিনি বললেন, ‘‌আগে ব্যাট দিয়ে ছয় মারতাম। এখন আমার হাতে তলোয়ার থাকে। তলোয়ার দিয়ে মানুষকে হত্যাও করতে পারি।’

জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর ভারতের সঙ্গে সবরকম রাজনৈতিক-প্রশাসনিক সম্পর্ক ছিন্ন করেছে পাকিস্তানের ইমরান সরকার। এই কিছুদিন আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও ভারতের বিরুদ্ধে একরকম ভাবে পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছিলেন। এবার সামনে এল জাভেদ মিঁয়াদাদের মতো একজন ক্রিকেটারের বিতর্কিত হিংসাত্মক মন্তব্য।
ঘটনাটির একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওটিতে দেখা গেছে। ভিডিওটিতে দেখা গেছে, পাকিস্তানের স্থানীয় এক সংবাদমাধ্যমে কাশ্মীরের মানুষের পাশে দাঁড়ানোর কথা বলতে গিয়ে তিনি এই মন্তব্য করেছেন। তবে ভারতের বিরুদ্ধে মিঁয়াদাদের এরকম মন্তব্য আগেও বেশ কয়েকবার শোনা গেছে।

জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পরপরই ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছিলেন পাকিস্তানের এই ক্রিকেটার। তিনি বলেছিলেন, ‘‌পরমাণু অস্ত্রগুলো আমরা এমনি এমনি রেখে দেইনি। একবার সুযোগ পেলেই দুনিয়া থেকে ভারতবর্ষকে মুছে দিতে পারি আমরা।’‌ সেই সময়ে মোদি সরকারকে ‌‘‌‌ভীতু’ বল‌‌‌তেও ছাড়েননি তিনি। কাশ্মীরে এসে উপত্যকার মানুষের সঙ্গে কথা বলারও ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি। ‌

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765