শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




তরুণীর পেটে পাওয়া গেল দুই কেজি স্বর্ণালঙ্কার

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমে রুনি খাতনু নামে এক তরুণীর পেট থেকে প্রায় দুই কেজি স্বর্ণালঙ্কার ও ৬০টি ধাতব মুদ্রা অস্ত্রোপচার করে বের করা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, গত সপ্তাহে ওই তরুণী  পেটে ব্যথা আর বমির সমস্যা নিয়ে রামপুরহাটের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে এক্স-রে করে বুঝা যায় যে তার পেটে ধাতব পদার্থ রয়েছে। এরপর বুধবার তার অস্ত্রোপচার করা হয়। প্রায় সোয়া এক ঘণ্টা ধরে চলা অস্ত্রোপচার করে পাকস্থলী থেকে একে একে বের করা হয় স্বর্ণালঙ্কার ও ধাতব মুদ্রা।

ওই তরুণীর পরিবার জানিয়েছে সে কিছুটা মানসিক ভারসাম্যহীন। খিদে পেলেই গয়না বা হাতের কাছে যা পায় তাই খেয়ে নেয়। রুনি খাতুনের অপারেশনটি করেছেন ডাক্তার সিদ্ধার্থ বিশ্বাস। তিনি বিবিসি বাংলাকে বলেন, তার পেটে ব্যথা আর বমি হচ্ছিল। আমরা এক্স-রে দেখতে পাই যে, তার পাকস্থলীতে ধাতব পদার্থ আটকে রয়েছে। তখন অপারেশন করার সিদ্ধান্ত নেই। তিনি বলেন, এক ঘণ্টারও বেশি সময় ধরে অপারেশন করেছি আমরা ৫ জন ডাক্তার। তারপরেই ওই সোনার গয়না আর মুদ্রা পাওয়া গেছে।

অপারেশনের শেষে পাকস্থলী থেকে বার করা জিনিষের যে তালিকা তৈরি করেছে হাসপাতাল তার মধ্যে রয়েছে ৬৯টি গলার হার, ৮০টি কানের দুল, ১৯ টি আংটি, ৪৩টি পায়ের নূপুর, ১১টি নাকছাবি, ৪টি মার্বেল গুলি আর ৪টি চাবি একটি ঘড়ি। পাকস্থলীতে পাওয়া গয়নার ওজন দাঁড়িয়েছে ১ কেজি ৬৮০ গ্রাম। এর সঙ্গে রয়েছে মুদ্রার ওজন। ডা. বিশ্বাস আরও বলেন, এই পরিমাণ ধাতব পদার্থ পাকস্থলীতে আটকিয়ে যাওয়ার ফলে স্বাভাবিক ভাবেই পেটে ব্যথা হবে। তবে এখন রোগী সুস্থ আছেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765