বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




তবে কি আইফোনের দিন ফুরিয়ে এলো?

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ২০ জুলাই, ২০১৯
iPhone-Users-Are-Ditching-Apple-For-Samsung-rtvonline

তবে কি আইফোনের দিন ফুরিয়ে এলো? গত কয়েক বছর ধরে নাকি আইফোনের প্রতি মানুষের আস্থা কমেছে। আর তাই কমেছে বিক্রিও। ইলেকট্রনিক পণ্য তুলনাকারী প্রতিষ্ঠান ব্যাংকমাইসেলের এক সমীক্ষায় এমন তথ্য উঠে এসেছে। গত বছরের অক্টোবর থেকে ৩৮ হাজার মানুষের ওপর জরিপ চালিয়ে ওই সমীক্ষা তৈরি করা হয়।

সেখানে দেখা গেছে, ২০১৮ সালের মার্চ মাসের তুলনায় অক্টোবর পর্যন্ত আইফোন ব্যবহারকারীর হার ১৫ দশমিক ২ শতাংশ কমেছে। ২৬ শতাংশ নতুন কোনও ব্র্যান্ডের দিকে যাওয়ার কথা বলেছে। আর ৭ দশমিক ৭ শতাংশ গ্যালাক্সি এস৯ ব্যবহারকারী আইফোন ব্যবহারের পরিকল্পনার কথা বলেছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান কানটার রিসার্চের তথ্য অনুযায়ী, ২০১৯ সালের দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রে যত ফোন বিক্রি হয়েছে, তার ৩৬ শতাংশ আইফোন। যা গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৪ শতাংশ কম। আরেকটি বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের হিসাব বলছে, চলতি বছর বিশ্বজুড়ে ৬ কোটি ৮০ লাখ ইউনিট ফোন বিক্রি কমবে। অর্থাৎ স্মার্টফোনের বাজার ৩ দশমিক ৮ শতাংশ কমছে। এদিকে প্রযুক্তি সাইট সিনেট জানিয়েছে, জুন মাসে আইফোন বিক্রি করে স্যামসাং ডিভাইস কিনেছেন এমন গ্রাহকের সংখ্যা ১৮.১ শতাংশ। জরিপ শুরুর পর থেকেই এটিই সর্বোচ্চ সংখ্যা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765