শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




ঢাবি ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ২০১৯-২০ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ক্যাম্পাসের ১৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয় বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, প্রো ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রাব্বানী, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন পরীক্ষা কেন্দ্রসমূহ পরিদর্শন করেন।

‘চ’ ইউনিটের ১৩৫টি আসনের বিপরীতে এবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন ১৬ হাজার ১ জন শিক্ষার্থী।

এর আগে শুক্রবার ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আগামী ২০ সেপ্টেম্বর বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের, ২১ সেপ্টেম্বর কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের, ২৭ সেপ্টেম্বর সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের এবং ২৮ সেপ্টেম্বর চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765