শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




ঢাবি ‘ক’ ও জবির ‘ইউনিট-২’ ভর্তি পরীক্ষা আজ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলতি শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের অধীনে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হবে।
সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে মোট ৮৬টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদি সম্মান (স্নাতক) প্রথম বর্ষের ইউনিট-২ (মানবিক শাখা)-এর ভর্তি পরীক্ষা দুই শিফটে আজ ক্যাম্পাসের বিভিন্ন ভবনে অনুষ্ঠিত হবে।

এ বছর ঢাবি ‘ক’ ইউনিটে ১ হাজার ৭৯৫টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৮৮ হাজার ৯৫৫ জন। পরীক্ষার হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোনো ইলেকট্রনিক ডিভাইস/যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ।

পরীক্ষা চলাকালে ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবে। ভর্তি পরীক্ষার সিট-প্ল্যান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (admission.eis.du.ac.bd) থেকে জানা যাবে।

এদিকে, জবির প্রথম শিফটে (সকাল : ১০টা থেকে ১১-৩০টা) জোড় সংখ্যার রোল নম্বরধারী পরীক্ষার্থীদের এবং দ্বিতীয় শিফটে (বিকাল ৩টা থেকে ৪-৩০টা পর্যন্ত) বিজোড় সংখ্যার রোল নম্বরধারী পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ইউনিট-২ এর ৮৫০টি আসনের বিপরীতে মোট ২২ হাজার ৯৫০ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য মনোনীত হয়েছেন।
ভর্তিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.jnu.ac.bd) দেয়া আছে। প্রত্যেক পরীক্ষার্থীকে তার আসন সম্পর্কিত তথ্য তার দেয়া মোবাইল নম্বরে ঝগঝ এর মাধ্যমে ইতিমধ্যে জানিয়ে দেয়া হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765