শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




ঢাবির হল থেকে অস্ত্রসহ দুই ছাত্রলীগ নেতা আটক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসিন হল থেকে অস্ত্রসহ সাবেক এক ছাত্রলীগ নেতা ও অপর একজনকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে তাকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে একজন হলেন হাসিবুর রহমান তুষার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক উপ-সম্পাদক। অপরজন আবু বকর আলিফ। তিনি বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক ছিলেন।

তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় তুষার ছাত্রলীগের মুহসিন হলের ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক মো. রিয়াজ ফরাজিকে ডেকে মাথায় পিস্তল ধরে। এর কিছুক্ষণের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি জানতে পেরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে হলে গিয়ে তাদের আটক করে।

শিক্ষার্থীরা জানান, মুহসিন হলের ১২৭ নম্বর কক্ষটি সিল-গালা করা হয়েছে। এই রুমে থাকতেন তুষার। তুষারের কাছে ইয়াবা পাওয়া গেছে বলে জানান তারা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765