বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




ঢাবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ও প্রধান লিডার সহযোগী অধ্যাপক মাহমুদুর রহমান

নিগার সুলতান সুপ্তি, ঢাবি
  • প্রকাশ: বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ও প্রধান রোভার স্কাউট লিডার হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মাহমুদুর রহমান। একই সাথে তিনি স্কাউটের উপ-কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। বুধবার (১৬ ই অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রোভার স্কাউট ডেন অনুষ্ঠিত অভ্যন্তরীণ সভায় (আরএসএল মিটিং) তিনি এ দায়িত্ব লাভ করেন।

মাহমুদুর রহমান স্কুল জীবন থেকেই স্কাউটিংয়ের সঙ্গে জড়িত। তিনি ১৯৯৩ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত লিডার হিসাবে দায়িত্ব পালন করেন। ২০০১-২০০৫ পর্যন্ত অধ্যায়নরত অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট ডিগ্রি কলেজ ও ২০০৯ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট লিডার হিসাবে দায়িত্ব পালন করেন। ২০১০ সাল থেকে ঢাবি রোভার স্কাউট গ্রুপের আরএসএল ও ট্রেজারারসহ বিভিন্ন দায়িত্ব পালন করছেন। ২০১৭ সালের এপ্রিলে তিনি বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলার রোভার স্কাউট প্রতিনিধি নির্বাচিত হন। মাহমুদুর রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনায় আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ অনেক দূর এগিয়ে যাবে বলে সকলের প্রত্যাশা।

উল্লেখ্য যে, ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ বাংলাদেশের সুপ্রাচীন এবং সর্ববৃহৎ রোভার স্কাউট গ্রুপ। ১৯৬৬ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোভারিং কার্যক্রম বিদ্যমান। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের স্কাউটিং জগতে স্কাউটিংয়ের বিকাশে মাতৃসংগঠন হিসেবে ভূমিকা পালন করে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের রয়েছে অতীত গৌরবময় স্মৃতি। এ পর্যন্ত ২১ জন রোভার পিআরএস(প্রেসিডেন্ট রোভার স্কাউট) এ্যাওয়ার্ড অর্জন করেছেন যা স্কাউটিং এর সর্বোচ্চ খেতাব এবং মহামান্য রাষ্ট্রপতি নিজ হাতে দিয়ে থাকেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765