মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সর্বশেষ
প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের




ঢাবির ‘ক’ ইউনিটের ফল স্থগিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: রবিবার, ২০ অক্টোবর, ২০১৯

খাতা মূল্যায়নে অনিয়মের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল স্থগিত করা হয়েছে।

এর আগে রোববার দুপুরে ‘ক’ ইউনিটের ফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে ফল ঘোষণা করেন।

ফলাফল ঘোষণার পরই গণিত অংশের ফলাফল নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান অভিভাবকরা।

এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশ হওয়ার কিছু সময় পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফল স্থগিতের ঘোষণা দেয়।

‘ক’ ইউনিটের প্রকাশিত ফলাফলে এবার ১৩.০৫ শতাংশ পরীক্ষার্থী পাস করেছিলেন।

গত ২০ সেপ্টেম্বর ‘ক’ ইউনিটের পরীক্ষা হয়েছিল।

‘ক’ ইউনিটে এবার এক হাজার ৭৯৫ আসনের বিপরীতে ৮৮ হাজার ৯৯৬ জন শিক্ষার্থী আবেদন করেন। তবে ভর্তি পরীক্ষায় অংশ নেন ৮৫ হাজার ৮৭৯ জন।

তাদের মধ্যে নৈর্ব্যক্তিক অংশে পাস করেছেন ২৫ হাজার ৯২৭ আর নৈর্ব্যক্তিক ও লিখিত অংশে সমন্বিতভাবে পাস করেছেন ১১ হাজার ২০৭ জন পরীক্ষার্থী।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765