শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




ঢাবিতে ১৩ শিক্ষার্থীর ডেঙ্গু শনাক্ত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬৮ জন শিক্ষার্থীর রক্ত পরীক্ষা করে ১৩ জনের ডেঙ্গু শনাক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. সারওয়ার জাহান এ তথ্য জানান।

গত বুধবার বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে ডেঙ্গু শনাক্তকরণ ডিভাইস আনা হয়েছে। এর মাধ্যমে প্রথম দিনের পরীক্ষায় ১৩ জনের ডেঙ্গু শনাক্ত করা হয়।

ডা. সারওয়ার জাহান জানান, এই ডিভাইসের মাধ্যমে ঢাবির চিকিৎসাকেন্দ্রে এখন রক্তের প্লাটিলেট (অণুচক্রিকা) গণনা ও ডেঙ্গু শনাক্তকরণ— দুটোই করা যাচ্ছে।

তবে ডেঙ্গু শনাক্তকরণের যে ডিভাইসটি চিকিৎসাকেন্দ্রে আনা হয়েছে, তার দৈনিক সক্ষমতা ১৫০। অর্থাৎ প্রতিদিন সর্বোচ্চ ১৫০ শিক্ষার্থী ডেঙ্গু শনাক্তকরণের পরীক্ষা করাতে পারবেন।

তবে শিক্ষার্থীদের চাপ বেশি হওয়ায় গতকাল ১৬৮ জনের রক্তের নমুনা নেয়া হয়। তবে এখন থেকে ১৫০ জনের বেশি নমুনা নেয়া যাবে না।

এদিকে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় ক্যাম্পাস ও হল বন্ধ ঘোষণার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এই দাবির সঙ্গে একাত্মতা জানিয়েছেন ডাকসু ভিপি নুরুল হকও।এ ছাড়া ক্যাম্পাস বন্ধের দাবিতে ভিসি বরাবর স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765