বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




ঢাবিতে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের হাতাহাতি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পরীক্ষা ছাড়াই ভর্তিকে কেন্দ্র করে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটেছে।

বুধবার দুপুরে পরীক্ষা ছাড়া ঢাবিতে ভর্তি হওয়া ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাদের ছাত্রত্ব বাতিলের দাবিতে ব্যবসায় অনুষদের ডিনের কার্যালয় ঘেরাও করেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় ছাত্রলীগের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আন্দোলনরত এক শিক্ষার্থী।

আহত শিক্ষার্থীর নাম আসিফ মাহমুদ। তিনি ভাষাতত্ত্ব বিভাগে দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত। বাঁ চোখে আঘাত লাগার পর তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নূর বলেন, পরীক্ষা ছাড়াই ভর্তি হওয়া ছাত্রলীগ নেতাদের ছাত্রত্ব বাতিল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের ডিনের পদত্যাগসহ ছাত্রদের সব দাবি মেনে না নিলে কঠোর আন্দোলন করা হবে।

আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবিগুলো হলো- যারা অবৈধভাবে ভর্তি হয়েছেন তাদের ছাত্রত্ব ও ডাকসুর পদ বাতিল করে স্থায়ীভাবে বহিষ্কার করে শূন্য পদগুলোতে দ্রুত উপনির্বাচন দেয়া; ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের পদত্যাগ; ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের পদত্যাগ।

ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন রুবাইয়াতুল ইসলাম বলেন, আমি ইলেকটেড ডিন, কারও দয়ায় পদ পাইনি যে, কয়েকেটা শিক্ষার্থী এসে আবদার করলো আর পদত্যাগ করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম গোলাম রাব্বানী বলেন, শিক্ষার্থীদের কোনো অভিযোগ থাকলে তারা সহকারী প্রক্টরের কাছে লিখিত আকারে দিতে পারেন। প্রমাণ সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765