শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




ঢাবিতে শিক্ষার্থীদের দেয়া তালা ভেঙে দিল ছাত্রলীগ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত কলেজকে ঘিরে সৃষ্ট সংকট সমাধানে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

এরপর সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের ফটকে শিক্ষার্থীদের লাগানো তালা ভেঙে দিয়েছে ছাত্রলীগ।

মঙ্গলবার দুপুরে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের নেতৃত্বে এ স্মারকলিপি দেয়া হয়।

এর আগে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে সাত কলেজকে ঢাবির অধিভুক্ত করা হয়েছিল, কিন্তু সেই লক্ষ্য ব্যাহত হচ্ছে। তবে আমরা সাধারণ শিক্ষার্থীরা অধিভুক্ত সাত কলেজের পক্ষে। তাদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে।

কিন্তু ক্লাস-পরীক্ষা বর্জন করে একটি মহল তাদের বিশেষ স্বার্থ হাসিলের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

সাধারণ শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়ে গোলাম রাব্বানী বলেন, আগামীকাল বুধবার থেকে আপনারা ক্লাসে যাবেন। যারা বাধা দেবে তাদের দাঁতভাঙা জবাব দেয়া হবে।

তিনি বলেন, সাত কলেজের সংকট সমাধানে আমরা ইতিমধ্যে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আগস্ট মাসের মধ্যেই ডাকসু ও ছাত্রলীগের প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিয়ে আলোচনা হবে। আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হবে।

ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি না করার আহ্বান জানিয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, আজ ক্যাম্পাসে যেসব তালা লাগানো হয়েছে, সেগুলো রাতে ডাকসুর এক সম্পাদকের রুমে ছিল। আমরা আশঙ্কা করছি নিরাপদ সড়ক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলনের মতো একটি মহল বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। সমাবেশ শেষে ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসে একটি মিছিল বের করেন। পরে তারা উপাচার্যের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন।

প্রসঙ্গত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজধানীর সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে টানা তৃতীয় দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765