শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




ঢাবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ

নিগার সুলতানা সুপ্তি, ঢাবি প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯

প্রত্যেক শিক্ষার্থীর অন্তরে একটা লালিত স্বপ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পড়ার। দীর্ঘ প্রতিক্ষার পর যখন সেই কাঙ্খিত দিনটি চলে আসে তখন গ্রাম কিংবা মফস্বল থেকে প্রথম বার ঢাকায় আসা শিক্ষার্থীদের এমনকি স্থানীয়দেরও পড়তে হয় নানা দুর্বিপাকে। তারা ক্যাম্পাস সম্পর্কে অবগত না থাকায় ঠিকমত নিজের কেন্দ্র, আসন বিন্যাস খুঁজে পায় না। আরও অনেকে অনেক সমস্যার মুখোমুখী হন। ১৩ই সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারটি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

প্রতি বছরের ন্যায় এ বছরও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সেবাদানে অনন্য নজির স্থাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অবস্থান করে সেবা দিয়েছেন দূরদূরান্ত থেকে ছুটে আসা জ্ঞানপিপাসু এসব শিক্ষার্থীদের। আজ অনুষ্ঠিত হয়েছে ঘ ইউনিট এর পরীক্ষা। প্রায় অর্ধশতাধিক রোভার সেবা দিয়েছেন।

দায়িত্ব পালন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট ফয়সাল আলম খান বলেন,” রোভার স্কাউট এর মূলমন্ত্র হলো সেবা। নিজের সেবা,সমাজ সেবা ও আন্দোলনে সেবার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ অনেক দূর এগিয়ে যাবে বলে আশাবাদী।”

 

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765