শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




ঢাকা মেডিকেলে ডেঙ্গুজ্বরে ব্যবসায়ীর মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেলোয়ার হোসেন (৪২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার বিকালে সংশ্লিষ্ট হাসপাতালের ৬০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ারের মৃত্যু হয়।

মৃত দেলোয়ারের মেয়ের জামাই রফিকুল ইসলাম জানান, ৫-৬ দিন আগে সে জ্বরে আক্রান্ত হয়। রাজধানীর কামরাঙ্গীর চরে স্থানীয় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাচ্ছিলেন দেলোয়ার। এতে জ্বর না কমে তার অবস্থার অবনতি হচ্ছিল। গতকাল রোববার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

এ ব্যাপারে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, দেলোয়ারের স্বজনরা আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ দাফনের উদ্দেশ্যে নিয়ে গেছেন।

ব্যবসায়ী দেলোয়ার শরীয়তপুর জেলার জাজিরা থানার পুরাতন বাজার এলাকার মৃত আব্দুল বেপারীর ছেলে। তিনি স্বপরিবারে কামরাঙ্গির চর এলাকায় থাকতেন। কামরাঙ্গীরচরে তার একটি জুতা কারখানা রয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765