শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




ঢাকা থেকে করোনা নিয়ে বাগেরহাট ফেরা জিহাদ ও তার পরিবার করনো মুক্ত (ভিডিও)

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ৩ মে, ২০২০

ঢাকার জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউট ও হাসপাতাল থেকে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে ফিরে আসা ১৩ বছর বয়সী কিশোর জিয়াদ জোমাদ্দারসহ ও তার পরিবারের ৬ সদস্য করোনা মুক্ত। খুলনা মেডিকেলের পিসিআর ল্যাবে পাঠানো তাদের নমুনার রিপোর্ট নেগেটিভ এসেছে। রোববার সকালে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির এই তথ্য নিশ্চিত করেছে।

তিনি বলেন, গত ১৮ এপ্রিল দিবাগত মধ্য রাতে বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের বড় বাঁশবাড়িয়া গ্রামের (জালাল জোমাদ্দার) এক ব্যক্তি তার ১৩ বছর বয়সের কিশোর ছেলেকে হৃদরোগের চিকিৎসা করাতে জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউট হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় ছয়দিন পর ১৯ এপ্রিল ওই কিশোরের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে হাসপাতাল কর্তৃপক্ষ তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠায়। সেখানে গত ২৬ এপ্রিল পর্যন্ত ওই কিশোর ভর্তি ছিলো। হাসপাতাল কর্তৃপক্ষ ২৬ এপ্রিল ওই কিশোর ছাড়পত্র দিয়ে করোনা রিপোর্ট পজেটিভ হলে ঢাকা কুর্মিটোলা করোনা হাসপাতালে ভর্তি করতে বলে, আর রিপোর্ট ভালো হলে বাড়ীতে যেতে বলে। এদিন কিশোরকে নিয়ে তার পরিবার বাগেরহাটে তাদের বাড়িতে চলে আসে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তার রিপোর্ট পজেটিভ পায়।

গত মঙ্গলবার (২৮) রাতে হৃদরোগ ইনস্টিটিউট থেকে বাগেরহাট জেলা প্রশাসনকে অবহিত করে। খবর পেয়ে স্বাস্থ্য বিভাগসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা তার বাড়িতে যায়। এসময় জিহাদ জমাদ্দারসহ তার পরিবার এবং বাড়ির আসপাশের ১৪ জনের নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেলের পিসিআর ল্যাবে পাঠানো হয়। রোববার সকালে জিহাদসহ তার বাড়ির ৬ সদস্যের নমুনা সংগ্রহের রিপোর্ট বাগেরহাট স্বাস্থ্য বিভাগের কাছে আসে। তাদের সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে। এর আগেও ফরিদপুর থেকে করোনা নিয়ে ফেরা এক মুয়াজ্জেন সুস্থ্য হয়েছেন। সেই হিসেবে বাগেরহাটে এখন আর কোন করোনা রোগী নেই বলে তিনি জানান।

ভিডিও দেখুন

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765