শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




ঢাকা-খুলনা রুটে ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ১৯ আগস্ট, ২০১৯

ঈশ্বরদী-খুলনা রেলরুটের ঝিনাইদহের কোটচাঁদপুর রেলস্টেশনে বগি লাইনচ্যুত হওয়ার ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের ‘ঝ’ বগির চারটি চাকা লাইনচ্যুত হওয়ার ফলে খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ ছিল।

রবিবার রাত আড়াইটার দিকে লাইনচ্যুত বগি ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার করে। রাত ৩টার দিকে এ রেলপথে চলাচল শুরু হয়।

রবিবার সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী ৭১৫ নং কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-খুলনা রেলরুটের ঝিনাইদহ রেলওয়ে স্টেশন এলাকায় দুর্ঘটনায় পড়ে। এতে খুলনা রাজশাহী ঢাকা সৈয়দপুরগামী সব ধরনের ট্রেন এবং খুলনা-ঢাকা ও রাজশাহীগামীসহ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765