বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




ঢাকায় হরতাল সমর্থনে নাগরিক ঐক্যের মিছিল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: রবিবার, ৭ জুলাই, ২০১৯

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালের সমর্থনে রাজধানীতে মিছিল করেছে নাগরিক ঐক্য। রোববার দুপুরে মিছিলটি নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যায় থেকে শুরু হয়ে পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব হয়ে পল্টনের এসে শেষ হয়।

মিছিলে অংশ নেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার, কেন্দ্রীয় কমিটির সদস্য মমিনুল ইসলাম, আতিকুল ইসলাম, ডা. জাহেদ উর রহমান, নুরুর রহমান জাহাঙ্গীর, যুব ঐক্যের সাবেক আহ্বায়ক শাহিনুল আলম প্রমুখ।

এদিকে হরতালের সমর্থন দিয়ে বাম জোটের মিছিলে অংশ নিয়েছে বাংলাদেশ ন্যাপ ও এনডিপি। রোববার সকাল ৭টার দিকে নয়াপল্টন বাম জোটের হরতালের মিছিলে অংশ নেন বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া ও এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা।

গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ‘জনস্বার্থ উপেক্ষা করে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের হরতাল পালনের মধ্য দিয়ে জনগণ প্রমাণ করেছে তারা এই মূল্যবৃদ্ধি মানে না। হরতাল পালন করায় দেশবাসীকে অভিনন্দন।’

গ্যাসের দাম না বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশ্ববাজারে গ্যাসের দাম যেখানে কমছে সেখানে বাংলাদেশে দফায় দফায় দাম বৃদ্ধি করে লুটেরাদের স্বার্থে জনগণের পকেট কাটা হচ্ছে। এটি জনগণ মেনে নেবে না।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765