শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




ড্র করে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :
  • প্রকাশ: বুধবার, ১২ জুন, ২০১৯
বাংলাদেশ দল

লাওসের বিরুদ্ধে হোম ম্যাচ ড্র করে কাতার-২০২২ বাছাইয়ের দ্বিতীয় পর্বে উঠেছে বাংলাদেশ। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই দলের ফিরতি ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ জিতেছিল ১-০ গোলে। ফলে দুই লেগ মিলিয়ে বাংলাদেশ ১-০ ব্যবধানে জিতে উঠে গেলো দ্বিতীয় বা গ্রুপ পর্বে।

এই ম্যাচে ড্র করলেই যে দ্বিতীয়পর্বে উঠা যাবে, সেটা জানাই ছিল। বাংলাদেশ তাই বাড়তি ঝুঁকি নিতে চায়নি। তবে ম্যাচে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল লাল সবুজ জার্সিধারীরা। সেগুলো কাজে লাগানো যায়নি।

লাওসকেও চড়ে বসতে দেয়নি বাংলাদেশ। গোলশূন্য ড্রয়ের পর হতাশ বদনে মাঠ ছেড়েছেন লাওসের খেলোয়াড়রা। আর বাংলাদেশ মেতেছে জয়ের সমান উচ্ছ্বাসে।

বাংলাদেশ একাদশ
আশরাফুল ইসলাম রানা, রহমত মিয়া, ইয়াসিন খান, টুটুল হোসেন বাদশা, জামাল ভূঁইয়া, মামুনুল ইসলাম, নাবিব নেওয়াজ জীবন, বিশ্বনাথ ঘোষ, মাসুক মিয়া জনি (সুফিল), বিপলু আহমেদ (ইব্রাহিম) ও রবিউল হাসান (সোহেল রানা)।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765