সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ




ডেঙ্গু জ্বরে আবহাওয়াবিদের অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: সোমবার, ৫ আগস্ট, ২০১৯

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এবার শারমিন আক্তার (২৫) নামের ঢাকার এক আবহাওয়াবিদের অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার ভোরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।
তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ডেঙ্গু কিনা সেটা রিপোর্ট দেখার পর বলা যাবে। যদিও পারিবারিক সূত্র বলছে, শারমিন আক্তার ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন।

পরিবারিক সূত্র আরও জানান, গত শুক্রবার জ্বর নিয়ে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি হন শারমিন। এ সময় টেস্টের রিপোর্টে তার ডেঙ্গু ধরা পড়ে। কিন্তু রক্তের প্লাটিলেট না বাড়ায় হাসপাতালের চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দেন। এরপর গত শনিবার রাতে শারমিনকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন আজ ভোর সাড়ে ৪টায় তিনি মারা যান।

জানা গেছে, শারমিনের স্বামী আবহাওয়াবিদ নাজমুল হোসেন চাকরি সূত্রে ঢাকায় থাকেন। তবে তিনি এখন দেশের বাইরে রয়েছেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765