শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




ডেঙ্গুতে প্রাণ গেল স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিবের স্ত্রীর

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯
নিহত ফারজানা -সংগৃহীত ছবি

রাজধানীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফারজানা হোসেন (৪৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার রাত পৌনে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ফারজানা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের হেলথ ইকোনিক্স ইউনিটের উপ-পরিচালক (উপসচিব) ড. নুরুল আমিনের স্ত্রী। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার আবুল হোসেনের মেয়ে। রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি।

ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. নাসির উদ্দিন জানান, ফারজানা ডেঙ্গু রোগে আক্রান্ত ছিলেন। সোমবারই তিনি হাসপাতালে ভর্তি হন। পরে তাকে আইসিইউতে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765