শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




ডেঙ্গুতে ঢাকা ও বরিশালে দুইজনের মৃত্যু

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯

এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে রাজধানী ঢাকা ও বরিশালে দুইজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ভোর এবং সকালে মারা যান তারা। খবর ইউএনবির

ঢাকায় মারা যাওয়া গিয়াস উদ্দিন (৪০) চাঁদপুরের আব্দুল আওয়ালের ছেলে ও বরিশালে মারা যাওয়া মুনির হোসেন (৩৮) শাহজাহান মিয়ার ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, রাজধানীর পোস্তাগোলা এলাকার বাসিন্দা গিয়াস জ্বর নিয়ে বুধবার রাত ১১টার দিকে হাসপাতালে ভর্তি হন।

তিনি জানান, পরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হলে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত গিয়াসের বড় ভাই জাহাঙ্গীর জানান, তার ভাই একজন ব্যবসায়ী এবং তিন সন্তানের জনক।

এদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মুনির হোসেন নামে এক ব্যক্তি মারা যান। তিনি মুনির মেহেন্দিগঞ্জ উপজেলার রুকন্দি গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।

হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, ডেঙ্গু জ্বর নিয়ে গত ১৮ আগস্ট হাসপাতালে ভর্তি হয়েছিলেন মুনির। ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765