শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




ডেঙ্গুতে এবার জাবি শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: রবিবার, ২৮ জুলাই, ২০১৯
উখেংনু রাখাইন- ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফিরোজের মৃত্যুর একদিন পর এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফার্মেসি বিভাগের প্রথম বর্ষের (৪৮তম ব্যাচ) প্রীতিলতা হলের আবাসিক শিক্ষার্থী উখেংনু রাখাইন।

শনিবার বিকেল ৫টার দিকে অসুস্থ অবস্থায় কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম নেওয়ার পথে মারা যান তিনি।

উখেংনুর বন্ধুরা জানান, গত ১৭ জুলাই অসুস্থ অবস্থায় উখেংনুকে হাসপাতালে নিয়ে যান তারা। সেখানে টেস্ট করালে ডেঙ্গু ধরা পড়ে। এরপর কয়েকদিন এনাম মেডিকেলে ভর্তি ছিলেন উখেংনুর। পরে অবস্থার অবনতি হলে নিজ বাসা কক্সবাজার চলে আসেন তিনি।

যোগাযোগ করা হলে উখেংনুর বাবা মংবা অং মংবা বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় মেয়ে। জ্বর বাড়লে তাকে বাড়িতে আনা হয়। সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থা খারাপের দিকে গেলে কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে চট্টগ্রামে নেওয়ার পরামর্শ দেন। চট্টগ্রামে নেওয়ার পথে লোহাগাড়ার আমিরাবাদ নামক স্থানে গেলে তার মৃত্যু হয়।

কক্সবাজার কেন্দ্রীয় শ্মশানে লাশ সৎকার করা হবে বলে জানান উখেংনুর বাবা।

উখেংনুর মৃত্যুর খবরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এর আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শুক্রবার রাত নয়টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী ফিরোজ কবির স্বাধীন।

বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৪১৪ নম্বর কক্ষে থাকতেন স্বাধীন। মাস্টার্স পরীক্ষার ফলপ্রত্যাশী ছিলেন তিনি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765