শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




ডিএমপি কমিশনার হচ্ছেন শফিকুল ইসলাম

নতুন বার্তা ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ২৮ আগস্ট, ২০১৯

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হচ্ছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. শফিকুল ইসলাম।

রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্বরত শফিকুল ইসলাম ডিএমপির বর্তমান কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার স্থলাভিষিক্ত হবেন। আগামী ১৩ সেপ্টেম্বর ডিএমপি কমিশনার পদে আছাদুজ্জামান মিয়ার মেয়াদ শেষ হবে।

এদিকে পুলিশের শীর্ষ পর্যায়ের আরও তিন পদে রদবদল হয়েছে। পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে সিআইডি প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। এসবির ডিআইজি মাহবুব হোসেনকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের চলতি দায়িত্বে পুলিশ সদর দফতরে বদলি করা হয়েছে।

এছাড়া এসবির ডিআইজি বিশ্বাস আফজাল হোসেনকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের চলতি দায়িত্বে পুলিশ সদর দফতরে বদলি করা হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765