শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




ডাঃ তারিনকে খুমেক থেকে বরখাস্তের সুপারিশ

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯

মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস ভর্তি পরীক্ষায় ভর্তি বাণিজ্য ও কারসাজির অভিযোগে গ্রেফতার খুলনা বিএমএর সদস্য, স্বাপিচ নেতা ও খুলনা থ্রী ডক্টরস এর পরিচালক ইউনুস খান ওরফে ডাঃ তারিনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অফিসার পদ থেকে বরখাস্ত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন খুলনা জেলা প্রশাসক। একই সাথে তার কোচিং সেন্টারটি সীলগালা করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ দপ্তরে এক প্রেসব্রিফিংয়ে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এই সুপারিশের কথা জানান। এছাড়া শুক্রবার অনুষ্ঠিত মেডিকেল ভর্তির পরীক্ষা তদারকি করার জন্য দশজন ম্যাজিষ্ট্রেট নিয়োগ করার কথাও বলেন তিনি।

ব্রিফিংয়ে ক্ষোভ প্রকাশ করে জেলা প্রশাসক বলেন, মেডিকেল ভর্তির কারসাজির জন্য থ্রি ডক্টরস এর স্টুডেন্ট এর কাছে মোবাইলে মেসেজ পাঠিয়েছে ডাক্তার তারিম। এছাড়া ডাঃ তারিম অফিসের সময় ছুটি না নিয়েই কোচিং ব্যবসা পরিচালনা করে চলেছেন।
এর আগে দুপুর ১ টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ইমরান হোসেন নগরীর ফুলমার্কেট এলাকায় অবস্থিত ডাঃ তারিমের মেডিকেল ভর্তির কোচিং সেন্টার ৩ ডক্টরসে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন। এ সময় তাকে পাঁচ হাজার টাকা জরিমান অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধসহ সকল প্রকার অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে খুলনা জেলা প্রশাসন এই অভিযান পরিচালনা করে বলে জানান মোঃ ইমরান হোসেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765