বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
সর্বশেষ
প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের




ডনরা এখন চষে বেড়ায় ঢাকা শহর: মোহাম্মদ নাসিম

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০১৯

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, এরা কারা আজকে যাদের নাম শুনি, পত্রপত্রিকায় চেহারা দেখি, বিরাট ধনী? কোথায় থেকে এসে একেক জন বিরাট ডন হয়ে গেছে। এইসব ডনরা এখন চষে বেড়ায় ঢাকা শহর। এখন যেসব ডনরা সামনে পিছনে গাড়ি ও মোটরসাইকেলের বহর নিয়ে মহড়া দেন, তাদের কাউকেই আন্দোলন-সংগ্রামের সময় খুঁজে পাওয়া যায়নি। এরা আগে কোথায় ছিল- যখন আমরা রাস্তায় মার খেতাম? এরশাদ বিরোধী আন্দোলনে, বাংলাদেশ আওয়ামী লীগের দুর্দিনে, আন্দোলন-সংগ্রামে এরা কোথায় ছিল? একটার চোহারও তো দেখিনি। এখন বিভিন্ন আলোচনা সভা ও সেমিনারে যাদের প্রথম সারিতে দেখি, তাদের কাউকেই চেনা যায় না। তারা কারা? আমি বিশ্বাস করি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যেভাবে যুদ্ধাপরাধীদের বিচার করেছেন, বঙ্গবন্ধুর খুনিদের বিচার করেছেন, কবর দিয়েছেন, এসব ডনদেরও কবর দিতে পারবেন, ইনশাল্লাহ।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে গণতন্ত্রী পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘লুটেরাদের বিরুদ্ধে রুখে দাড়াও: বৈষম্যমুক্ত সমাজ গড়ে তোল’ শীর্ষক এ সভায় আরো বক্তব্য রাখেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক মন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক শিল্পমন্ত্রী ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, আওয়ামী লীগ নেতা মোজাফ্ফর আহমদ পল্টু প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য মাহমুদুর রহমান বাবু।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765