সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ




ঠাকুরগাঁওয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ২ আগস্ট, ২০১৯
দুর্ঘটনা কবলিত বাস-নতুনবার্তা

ঠাকুরগাঁওয়ে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন।

শুক্রবার সকাল ৮টার দিকে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের খোঁচাবাড়ি এলাকায় পঞ্চগড়-ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।

স্থানীয়রা জানান, ডিপজল এন্টারপ্রাইজের একটি বাসটি ঢাকা থেকে ঠাকুরগাঁও যাচ্ছিল। পথে খোঁচাবাড়ি এলাকায় দিনাজপুরগামী নিশাত পরিবহনের একটি বাসের সঙ্গে ওই বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

তাৎক্ষণিক নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি নিশাত পরিবহনের চালক চায়না (২৮)।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মফিদার রহমান জানান,  দুর্ঘটনাস্থলে নিশাত পরিবহনের  চালকসহ ৫ জন প্রাণ হারান। আহতদের উদ্ধারকরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পর আরও তিনজন মারা যান।

দুর্ঘটনার পর ঠাকুরগাঁও-ঢাকা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় বলে জানান তিনি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765