শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




ঠাকুরগাঁওয়ে তিন বাহনের সংঘর্ষে নিহত ৩

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯

ঠাকুরগাঁওয়ে তিন যানবাহনের সংঘর্ষে তিনজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার সালন্দর ড্যানিশ (ভূতপাড়া) নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় হতাহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন ইনর্চাজ মফিদার রহমান এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সদর উপজেলার ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে যাত্রীবাহী মিনিবাস, ঢাকাগামী সোনার বাংলা কোচ ও একটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। দুর্ঘটনাস্থলে দুইজন এবং হাসপাতালে একজনের মৃত্যু হয়।

মফিদার রহমান জানান, আহত অন্তত ২০ জন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায় চিকিৎসক প্রভাস কুমার রায় বলেন, এখন পযর্ন্ত তিনজন মারা গেছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে ৫-৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765