শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কলেজছাত্রীর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ৯ আগস্ট, ২০১৯

ঠাকুরগাঁও থেকে দিনাজপুরের হাসপাতালে আসার পথে ডেঙ্গু জ্বরে আক্রান্ত অপি রানী রায় (১৭) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ঠাকুরগাঁওয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে ঠাকুরগাও আধুনিক সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে নেওয়া হয় অপিকে। পথেমধ্যে সে অচেতন হয়ে পড়লে দ্রুত দিনাজপুর শহরের জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা আক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহত অপি রানী রায় ঠাকুরগাঁও জেলার রানীশংকেল উপজেলার লেহেম্বা গ্রামের অনুকুল চন্দ্র রায়ের একমাত্র মেয়ে। সে এবার রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন এ’ প্লাস পেয়েছে। এছাড়া ইঞ্জিনিয়ারিং ভর্তি হওয়ার জন্য ঢাকা ফার্মগেটে কোচিং করছিল অপি।

গত ৪ আগস্ট ঢাকা থেকে জ্বর নিয়ে ঠাকুরগাঁওয়ে আসে অপি রানী। পরে ৫ আগস্ট তার রক্ত পরীক্ষা করলে ডেঙ্গু ধরা পড়ে। ওই দিনই তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসাপাতালে ভর্তি করা হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765