শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




ট্রাম্পকে নির্জন কারাগারে পাঠাতে হবে

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবশ্যই ইমপিচ করতে হবে এবং তাকে নির্জন কারাগারেও দিতে হবে। একথা বলেছেন ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য ম্যাক্সিন ওয়াটার্স।

মঙ্গলবার মার্কিন কংগ্রেসের এ সদস্য ওই মন্তব্য করেন। প্রেসিডেন্ট ট্রাম্পকে যেসব ডেমোক্র্যাট নেতা প্রথম থেকে ইমপিচ করার দাবি জানিয়ে আসছেন ম্যাক্সিন ওয়াটার্স তাদের একজন।
মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্যদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ইমপিচমেন্টের তদন্ত শুরু করার পর ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এরপর সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া এক পোস্টে ম্যাক্সিন ওয়াটার্স এসব কথা বলেছেন।

প্রতিনিধি পরিষদের এ সদস্য বলেন, “আমি কংগ্রেস সদস্যদের প্রতি আহ্বান জানাব, ডোনাল্ড ট্রাম্পকে অশ্লীল কথা বলা থেকে আপনারা বিরত রাখুন এবং গোপন ত্যথ ফাঁসকারী ব্যক্তির বিরুদ্ধে মাস্তানের মতো ভাষা ব্যবহার করা থেকে বিরত রাখুন।

ম্যাক্সিন ওয়াটার্স বলেন, ট্রাম্পের জন্য শুধু ইমপিচমেন্ট যথেষ্ট নয়, তাকে নির্জন কারাগারেও দিতে হবে; তবে এ মুহূর্তে ইমপিচমেন্ট জরুরি।”

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765