শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ২৮ আগস্ট, ২০১৯

দিনাজপুরে পার্বতীপুর উপজেলায় লোহার রডভর্তি ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের পার্বতীপুর উপজেলার বাজিতপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দৌলতপুর গ্রামের আবেদুর রহমানের ছেলে ফরহাদ হোসেন (৩৫), একই গ্রামের রোকনুজ্জামানের ছেলে অন্তর (৩২) এবং ফুলবাড়ী ঈশান এগ্রো ফুড লিমিটেডের কর্মচারী আশিক (২৮)।

স্থানীয়রা জানান, রাতে তিনটি মোটরসাইকেলে ছয়জন ফুলবাড়ী থেকে দ্রুতগতিতে আমবাড়ীর দিকে আসছিলেন।

রাত পৌনে ১০টার দিকে পার্বতীপুর উপজেলার বাজিতপুর নামক স্থানে পৌঁছলে সেখানে দাঁড়িয়ে থাকা একটি লোহার রডবাহী ট্রাকে একসঙ্গে ৩টি মোটরসাইকেলেই ধাক্কা লাগে।

এতে ট্রাকে থাকা রডের আঘাতে ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহী নিহত হন। আহত হন আরও তিনজন।

পরে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের লোকজন নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফুলবাড়ী থানার ওসি ফখরুল ইসলাম জানান, দুর্ঘটনাটি পার্বতীপুর উপজেলার এলাকায় ঘটলেও এটি ফুলবাড়ীর সন্নিকটে। তিনজনের মরদেহ ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে বলে জানান ওসি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765