শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




টেলিফোনে মাসিক ১৫০ টাকায় যতখুশি কথা বলা যাবে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: বুধবার, ৭ আগস্ট, ২০১৯

মোবাইল ফোনের তীব্র প্রতিযোগিতায় এবার নতুন সিদ্ধান্তে এলো বাংলাদেশের সরকারি টেলিফোন সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।

মাসে মাত্র ১৫০ টাকায় যত খুশি তত কত কথা বলা যাবে। এ জন্য অতিরিক্ত কোনো চার্জ দিতে হবে না। টেলিফোনে স্বল্প টাকায় অফুরন্ত কথা বলার পাশাপাশি বিটিসিএল ফোনের লাইনরেন্ট বাতিল হচ্ছে।

এছাড়া বিটিসিএল থেকে অন্য যে কোনো অপারেটরে ৫২ পয়সা মিনিট কলচার্জ নির্ধারণ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ঈদের পর আগামী ১৬ আগস্ট থেকে বিটিসিএল এই নির্দেশনা কার্যকর করবে।

বুধবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সভাপতিত্বে সচিবালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বর্তমানে বিটিসিএলের ফোনের মাসিক লাইন রেন্ট ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় ১৬০ টাকা, অন্য জেলা শহরে ১২০ এবং উপজেলায় ৮০ টাকা ছিল।

বিটিসিএল থেকে বিটিসিএলে কলরেট সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ৩০ পয়সা এবং বাকি সময় ১০ পয়সা। বর্তমানে বিটিসিএল থেকে অন্য যে কোনো অপারেটরে চার্জ ৮০ পয়সা। বর্তমানে বিটিসিলের গ্রাহক সংখ্যা ছয় লাখের মতো।

বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস এবং বিটিসিএল ব্যবস্থাপনা পরিচালক ইকবাল মাহমুদসহ ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765