রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




টেক্সাসে এলোপাতাড়ি গুলিতে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২১ জন।

টেক্সাসের স্থানীয় সময় শনিবার বিকেল ৩টার দিকে গাড়ি নিয়ে ওই বন্দুকধারী হামলা চালায় বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো টেক্সাসে এ ধরনের ঘটনা ঘটলো।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মিডল্যান্ড ও ওডেসা শহরের মাঝামাঝি স্থানে পুলিশ ওই বন্দুকধারীর গাড়ি থামালে তাদের ওপরই প্রথম গুলি করা হয়। পরে অন্য গাড়ির আরোহী ও পথচারীদের ওপরও এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে বন্দুকধারী। এক পর্যায়ে ওই বন্দুকধারী তার নিজের গাড়ি ফেলে ডাক বিভাগের একটি গাড়ি চুরি করে এবং সেই গাড়ি থেকেই গুলি চালাতে থাকে। পরে একটি সিনেমা কমপ্লেক্সে পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত হয়।

তাৎক্ষণিকভাবে টেক্সাস পুলিশের পক্ষ থেকে বন্দুকধারীর পরিচয় প্রকাশ করা হয়নি। তবে ওই বন্দুকধারী ত্রিশোর্ধ বয়সী একজন শেতাঙ্গ বলে জানা গেছে।

উল্লেখ্য, মাসখানেক আগে টেক্সাসের এল পাসো শহরে বন্দুকধারীর গুলিত ২২ জন নিহত হন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765