বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




টেকনাফে ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৯

কক্সবাজারের টেকনাফ সীমান্তের নাফ নদী সংলগ্ন ওমরখাল এলাকা থেকে তিন লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। সোমবার রাতে উদ্ধার করা হয় ইয়াবার চালানটি। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম সোহেল রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ওমর খাল দিয়ে একটি বড় ইয়াবার হাত বদল হওয়ার খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় কোস্টগার্ডের একটি টিম। এ সময় জঙ্গলের পাশে একটি নৌকা দেখতে পেয়ে নৌকাটি ধাওয়া করলে নৌকায় থাকা লোকজন পালিয়ে যায়। পরে নৌকটি তল্লাশি করে সেখানে বস্তাভর্তি তিন লাখ ৬০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
উদ্ধার ইয়াবাগুলো টেকনাফ থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন কোস্টগার্ডের এই কর্মকর্তা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765