বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




টেকনাফে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা দম্পতি নিহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে স্ত্রীসহ রোহিঙ্গা ডাকাত দিল মোহাম্মদ নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ১২টার দিকে টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

বন্দুকযুদ্ধের ঘণ্টা তিনেক আগে অস্ত্রসহ তারা আটক হন। নিহতরা হলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের মৃত কাদের হোছাইনের ছেলে দিল মোহাম্মদ (৩২) ও তার স্ত্রী জাহেদা বেগম (২৭)। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের দাবি, নিহত দিল মোহাম্মদ প্রসিদ্ধ ডাকাত। স্ত্রী তার সহযোগী। দুজনের কাছে অবৈধ অস্ত্র মজুত ছিল। ঘটনাস্থল থেকে দুটি এলজি, একটি থ্রিকোয়ার্টার, আটটি তাজা কার্তুজ ও ১২ রাউন্ড কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে। বন্দুকযুদ্ধের সময় পুলিশের এএসআই নিজাম এবং কনস্টেবল শাহাদত ও সুদর্শন আহত হয়েছেন।

ওসি প্রদীপ কুমার দাশ জানান, শনিবার রাতে উপজেলার হ্নীলার ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্প থেকে একটি এলজিসহ জাহেদা ও দিল মোহাম্মদকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের কাছে আরও অস্ত্র আছে এবং তা অপর সহযোগী ডাকাত শফিউল্লাহ শফির কাছে মজুদ থাকার কথা জানায়। রাতে তাদের নিয়ে পুলিশের একটি দল ওই রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র উদ্ধারে যায়। এ সময় তাদের সহযোগীরা পুলিশের ওপর গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থলে দিল মোহাম্মদ ও জাহেদাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার নেয়ার পরামর্শ দেন। রবিবার ভোরে তাদের কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক টিটু চন্দ্র শীল বলেন, পুলিশ গুলিবিদ্ধ দুইজন নিয়ে আসে। তাদের শরীরে দুটি করে গুলির আঘাত রয়েছে। আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

ওসির দাবি, সন্ত্রাসীদের ছোড়া গুলিতে ডাকাত দিলু স্ত্রীসহ নিহত হয়েছে। এ সময় পুলিশের তিন সদস্যও আহত হন। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765