রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ




টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ি নিহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯

কক্সবাজারের টেকনাফে ইয়াবার চালান খালাসের সময় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবদুল মালেক  (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার গভীর রাতে টেকনাফের নেঙ্গুরবিল মালির মাঠ ছড়া পাহাড়ের পাদদেশে এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত  মালেক একজন ইয়াবা ব্যবসায়ী। তিনি টেকনাফের পুরাতন পল্লানপাড়ার মৃত মকবুল আহমদের ছেলে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ  বলেন, টেকনাফ পৌর বাস টার্মিনাল থেকে মাদক ব্যবসায়ী আবদুল মালেক আটক হন। তার কাছ থেকে জানতে পারি টেকনাফের নেঙ্গুরবিল এলাকায় ইয়াবা একটি বড় চালান খালাস হচ্ছে, এমন তথ্যর ভিত্তিতে  পুলিশের একটি দল তাকে সঙ্গে নিয়ে অভিযানে গেলে মাদক কারবারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় মালেক গুলিবিদ্ধ হলে, আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর সময় তার মৃত্যু হয়।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক টিটু চন্দ্র শীল বলেন, রাতে পুলিশ এক গুলিবিদ্ধ ব্যক্তি নিয়ে আসেন। তার বুকের দুই পাশে গুলির আঘাত রয়েছে এবং আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ওসি জানান, তার লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’ তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে দেশীয় ২টি এলজি বন্দুক, শর্টগানের ১৩ রাউন্ড তাজা কার্তুজ,  ২১ রাউন্ড গুলির খোসা ও ৫ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765