বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




টেকনাফে গ্রেফতারের পর ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ২০ অক্টোবর, ২০১৯

কক্সবাজারের টেকনাফ উপজেলায় গ্রেফতারের পর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম আজিজ (২৪)।

পুলিশের দাবি, নিহত আজিজ চিহ্নিত ইয়াবা বিক্রেতা। তিনি টেকনাফ সদর ইউনিয়নের ডেইল পাড়ার ছালেহ আহাম্মদের ছেলে।

শনিবার দিবাগত রাতে উপজেলার মেরিনড্রাইভ সড়কের মহেশখালীয়া পাড়াসংলগ্ন নৌকাঘাট এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, রাত ৯টার দিকে টেকনাফের ইয়াবা বিক্রেতা আজিজকে গ্রেফতার করে পুলিশ।

পরে জিজ্ঞাসাবাদে আজিজের স্বীকারোক্তি অনুযায়ী তাকে নিয়ে মহেশখালীয়া পাড়ার নৌকাঘাট এলাকায় ইয়াবা ও অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এসময় তার সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়েই গুলি ছোড়ে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়।

একপর্যায়ে ইয়াবা বিক্রেতারা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আজিজকে উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে একটি এলজি বন্দুক, সাত রাউন্ড কার্তুজ এবং তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গুরুতর আজিজকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ ‘বন্দুকযুদ্ধে’ টেকনাফ থানার উপ পপরিদর্শক (এসআই) কামরুজ্জামান, সহকারী উপ পরিদর্শক (এএসআই) মিশকাত ও কনস্টেবল রোমন দাশ গুলিবিদ্ধ হয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হয়েছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765