শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে মার্কিন রাষ্ট্রদূতের শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার।

বৃহস্পতিবার বিকেলে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকার পর বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় বিশেষ প্রার্থনা করেন।

এ সময় মার্কিন রাষ্ট্রদূতের স্ত্রী মিশেল, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাকিব হাসান তরফদার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইলিয়াস হোসেন, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মীর্জা সহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও ঢাকাস্থ মর্কিন দূতাবাসের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে মার্কিন রাষ্ট্রদূত বঙ্গবন্ধুর সমাধি সৌধের মূল স্থম্ভে প্রবেশ করে বঙ্গবন্ধু তার পিতা শেখ লুৎফর রহমান ও মাতা শেখ সায়েরা খাতুনের কবর ঘুরে দেখেন। এরপর মার্কিন রাষ্ট্রদূত টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য করেন।

এর আগে মার্কিন রাষ্ট্রদূত টুঙ্গিপাড়া পৌঁছালে টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন, পুলিশ ও আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে অভ্যর্থনা জানানো হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765