বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




টিভি দেখানোর কথা বলে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯

সিরাজগঞ্জের তাড়াশে ৩ বছরের শিশুকে টিভি দেখানোর কথা বলে ধর্ষণ করার অভিযোগ উঠেছে হিরণ হোসেন (১৮) নামে এক যুবকের বিরুদ্ধে।

বুধবার দুপুরে উপজেলার বারুহাঁস ইউনিয়নের দিঘুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ধর্ষক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। মূমূর্ষ অবস্থায় শিশুটিকে তাড়াশ হাসপাতালে ভর্তির পরে সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

তাড়াশ থানার এসআই আব্দুল মাজেদ জানান, ওই গ্রামের আবু তালেবের ছেলে হিরণ হোসেন (১৮) প্রতিবেশী ভাতিজি ৩ বছরের শিশুকে টিভি দেখানো কথা বলে ফুসলিয়ে তার শয়ন কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকারে প্রতিবেশীরা গিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে তাড়াশ হাসপাতালে ভর্তি করে।

তাড়াশ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শিমুল তালুকদার জানান, শিশুটির অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে।

এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে তাড়াশ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765