শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




টিকিট আছে কিনা জানা যাবে অ্যাপে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: সোমবার, ২৯ জুলাই, ২০১৯

ঈ‌দুল আজহা উপলক্ষে সোমবার থেকে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। মোবাইল অ্যাপ আর অনলাইনেও (ই-সেবা) টিকিট বিক্রি চলছে। অ্যাপে দিনে কত টিকিট বিক্রি হচ্ছে, তা মনিটর করে অ্যাপেই জানিয়ে দেওয়া হচ্ছে।

এদিন সকাল ৬টায় অ্যাপসে শুরু হয় টিকিট বিক্রি। দিনে কত টিকিট বিক্রি হচ্ছে, তা মনিটর করে অ্যাপেই জানিয়ে দেওয়া হচ্ছে। ফলে অ্যাপের মাধ্যমেই জানা যাবে টিকিট আছে কিনা।
এদিকে সোমবার কমলাপুর রেল স্টেশনে অগ্রিম টি‌কিট বি‌ক্রির কার্যক্রম পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন।

এসময় তিনি বলেন, মোবাইল অ্যাপ আর অনলাইনে (ই-সেবা) শুরুর সাড়ে চার ঘণ্টায় সাত হাজার ৪৬৩টি টিকিট বিক্রি হয়েছে। এখন থেকে আন্তঃনগর মেইল সব মিলিয়ে ৫৯ হাজার ৬৭৭ টিকিট একদিনের জন্য যাত্রীদের কাছে বিক্রি করা হবে।

তিনি বলেন, আজকে ১০ হাজার ৭৭৪টি টিকিট মোবাইল অ্যাপ ও ই-সেবার মাধ্যমে বিক্রি করার নির্দেশ দেওয়া হয়েছে। সকাল ৬টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ৩ হাজার ৬৭৪ আর ই-সেবার মাধ্যমে বিক্রি হয়েছে তিন হাজার ৭৮৯টি টিকিট। এ সময়ে টিকিট অবিক্রীত ছিল তিন হাজার ৩৫১টি। মোবাইল অ্যাপস ও ই-সেবার মাধ্যমে কাউন্টারে বিক্রি হয়েছে তিন হাজার ৩৭টি টিকিট।

মন্ত্রী জানান, এবারও রাজধানী ঢাকার পাঁচটি স্থান থেকে অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। এর মধ্যে রাজশাহী খুলনা ও রংপুর বিভাগের টিকিট কমলাপুর থেকে দেওয়া হচ্ছে। বিমানবন্দর থেকে দেওয়া হচ্ছে নোয়াখালী ও চট্টগ্রামের টিকিট।

এছাড়াও তেজগাঁও থেকে দেওয়া হচ্ছে ময়মনসিংহ জামালপুরগামী ট্রেনের টিকিট। বনানী থেকে দেওয়া হচ্ছে নেত্রকোনাগামী ট্রেনের টিকিট এবং পুরোনো ফুলবাড়িয়া স্টেশন থেকে দেওয়া হচ্ছে সিলেট ও কিশোরগঞ্জের টিকিট।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765