বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




টাঙ্গাইলে নিখোঁজের পাঁচদিন পর নদী থেকে আইনজীবীর লাশ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ১৩ জুলাই, ২০১৯
নিহত মোঃ হাসান আলী রেজা -সংগৃহীত ছবি

নিখোঁজের ৫ দিন পর কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতাকালিন কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মুক্তিযোদ্ধা ও প্রবীণ আইনজীবী মিঞা মোঃ হাসান আলী রেজার লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুর ১২টার দিকে টাঙ্গাইল জেলা আবহাওয়া অফিসের পেছনে পৌর শহরের উপর দিয়ে বয়ে যাওয়া লৌহজং নদী থেকে পুলিশ তার গলিত লাশ উদ্ধার করে।

এর আগে গত ৮ জুলাই সন্ধ্যায় তিনি বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। তাকে সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও পাওয়া যায়নি। এ ঘটনায় টাঙ্গাইল মডেল থানায় জিডি করে তার পরিবার।

পুলিশ জানায়, দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লৌহজং নদীতে ভাসমান অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করে। লাশ গলে ও ফুলে যাওয়ায় শনাক্ত করা যাচ্ছিল না। এ সময় নিহতের ছেলে রাশেদুল হাসান টিটু বাবার লাশ শনাক্ত করেন।

রাশেদুল হাসান টিটু বলেন, মুক্তিযুদ্ধ করার সময় বাবার মৃত্যু হয় নাই। জীবনের শেষ প্রান্তে এসে স্বাধীন দেশে এভাবে মৃত্যুবরণ জাতি মেনে নিতে পারে না। এর জন্য আমার বাবা দেশ স্বাধীন করেননি। আমি খুনিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান জানান, প্রবীণ আইনজীবীকে খুঁজতে পুলিশ সব ধরণের চেষ্টা করেছে। নিখোঁজের পাঁচদিন পর লাশ উদ্ধার হলো। এখন আমরা খুনিদের দ্রুতই খুঁজে বের করব।

এর আগে বৃহস্পতিবার তার সন্ধান দাবিতে জেলা অ্যাডভোকেট বার সমিতির আদালত চত্বরে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। তাকে দ্রুত খুঁজে বের করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানান আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। তার আগে বুধবার টাঙ্গাইল প্রেস ক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনের নিখোঁজ হাসান আলী রেজার সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীর প্রতীক। ওই সময় উপস্থিত ছিলেন জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাবেক সভাপতি এএইচএম আব্দুল হাই, কেন্দ্রীয় নেতা এটিএম সালেক হিটলু, নিখোঁজ হাসান আলী রেজার স্ত্রী রাবেয়া হাসান, মেয়ে মাহমুদা হাসান মিতু, ছেলে রাশেদুল হাসান টিটু ও মাহমুদুল হাসান লিটুসহ জেলা কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাবিবুর রহমান তালুকদার জানান, ৭৬ বছর বয়সী অ্যাডভোকেট হাসান আলী রেজা টাঙ্গাইল শহরের সাবালিয়া এলাকার বাসা থেকে চা খাওয়ার জন্য বের হন। এর পর ওই এলাকার একটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় হেলমেট ও রেইনকোর্ট পরিহিত এক যুবকের মোটর সাইকেলে চড়ে যাচ্ছেন তিনি। তারপর থেকে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765