রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ




টাঙ্গাইলে ছেলেধরা সন্দেহে এক নারীকে গণপিটুনি

টাঙ্গাইল প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ২৪ জুলাই, ২০১৯

টাঙ্গাইলের ভূঞাপুরে ছেলেধরা সন্দেহে শিউলি আক্তার (৩০) নামের এক নারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। মঙ্গলবার বিকেলে উপজেলার মাটিকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

শিউলি আক্তার ময়মনসিংহের মুক্তাগাছার চেচুয়া গ্রামের আমির আলীর মেয়ে।
নিকরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিন সরকার জানান, বিকেলে ওই নারী পথ ভুল করে মাটিকাটা এলাকায় ঘোরাফেরা করতে থাকে। এসময় তার সাথে থাকা বড় ব্যাগ দেখে স্থানীয় এলাকাবাসীর সন্দেহ হয়। পরে মেয়েটির ব্যাগ পরীক্ষা করতে চাইলে সে ক্ষিপ্ত হয়ে উঠলে ছেলেধরা সন্দেহ করে কিলঘুসি মারতে থাকে। খবর পেয়ে মতিন সরকার ও অন্যান্য লোকজন গিয়ে নারীটিকে উদ্ধার করে পুলিশে সোপর্দ করা হয়। পরে পুলিশ ওই নারীকে উদ্ধার থানা হেফাজতে রাখা হয়েছে।

ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম বলেন, দুইদিন হয় মেয়েটি বাড়ী থেকে পথ ভুল করে এই দিকে চলে এসেছে। আসার পথে বিভিস্থানে তার ব্যাগ পরীক্ষা করার নামে হয়রানির শিকার হতে হয়। এখানেও তার ব্যাগ দেখতে চাইলে সে ক্ষিপ্ত হয়ে উঠে। পরে জনতা কিলঘুষি দেয়। আমরা খবর পেয়ে উদ্ধার করে মেয়েটিকে থানায় নিয়ে আসি। তার পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে। পরিবার আসলেই তাদের কাছে হস্তান্তর করা হবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765